মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আত-তাকভির: আরবি পাঠ ও অডিও

সূরা আত-তাকভির: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আত-তাকভির: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আত-তাকভির: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আত-তাকভির (গুটিয়ে নেওয়া) পড়ো: ২৯ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

Salam, I'm Ibrahim. Here is Surah আত-তাকবীর.

سورة التكوير

আত-তাকবীর · গুটিয়ে ফেলা

  • 29 আয়াত
  • মক্কী
  • পারা 30

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ۝١যখন সূর্য আলোহীন হয়ে যাবে, وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ۝٢যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ۝٣যখন পর্বতমালা অপসারিত হবে, وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ۝٤যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে; وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ۝٥যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ۝٦যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ۝٧যখন আত্মাসমূহকে যুগল করা হবে, وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ۝٨যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে, بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ ۝٩কি অপরাধে তাকে হত্য করা হল? وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ۝١٠যখন আমলনামা খোলা হবে, وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ۝١١যখন আকাশের আবরণ অপসারিত হবে, وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ ۝١٢যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ ۝١٣এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে, عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ ۝١٤তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে। فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ ۝١٥আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়। ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ ۝١٦চলমান হয় ও অদৃশ্য হয়, وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ۝١٧শপথ নিশাবসান ও وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ ۝١٨প্রভাত আগমন কালের, إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ۝١٩নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী, ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ ۝٢٠যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী, مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ۝٢١সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ ۝٢٢এবং তোমাদের সাথী পাগল নন। وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ ۝٢٣তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ ۝٢٤তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না। وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍ رَّجِيمٍ ۝٢٥এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়। فَأَيْنَ تَذْهَبُونَ ۝٢٦অতএব, তোমরা কোথায় যাচ্ছ? إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ ۝٢٧এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ, لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ۝٢٨তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ ۝٢٩তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার