সূরা আল-মুরসালাত: আরবি পাঠ ও অডিও

সূরা আল-মুরসালাত: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আল-মুরসালাত (প্রেরিতগণ) পড়ো: ৫০ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আল-মুরসালাত.
سورة المرسلات
আল-মুরসালাত · প্রেরিত বায়ুসমূহ
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا ١কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا ٢সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا ٣মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا ٤মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا ٥ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- عُذْرًا أَوْ نُذْرًا ٦ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ ٧নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ٨অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে, وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ٩যখন আকাশ ছিদ্রযুক্ত হবে, وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ١٠যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ١١যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে, لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ١٢এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? لِيَوْمِ ٱلْفَصْلِ ١٣বিচার দিবসের জন্য। وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ ١٤আপনি জানেন বিচার দিবস কি? وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٥সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ ١٦আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ ١٧অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ١٨অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٩সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ ٢٠আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ ٢١অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ ٢٢এক নির্দিষ্টকাল পর্যন্ত, فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ ٢٣অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٤সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا ٢٥আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে, أَحْيَآءً وَأَمْوَٰتًا ٢٦জীবিত ও মৃতদেরকে? وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًا ٢٧আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٨সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٩চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍ ٣٠চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ ٣١যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ ٣٢এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে। كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌ ٣٣যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٤সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ٣٥এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ٣٦এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٧সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ ٣٨এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ٣٩অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٠সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍ وَعُيُونٍ ٤١নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে- وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ ٤٢এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে। كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ٤٣বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর। إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ٤٤এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٥সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ٤٦কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٧সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ٤٨যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٩সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ ٥٠এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস