সূরা আশ-শামস: আরবি পাঠ ও অডিও

সূরা আশ-শামস: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আশ-শামস (সূর্য) পড়ো: ১৫ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আশ-শামস.
سورة الشمس
আশ-শামস · সূর্য
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ١শপথ সূর্যের ও তার কিরণের, وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا ٤শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর। وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا ٦শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর, وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا ٧শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর, فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا ٨অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন, قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ٩যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا ١٠এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ ١١সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল। إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا ١٢যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا ١٣অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক। فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا ١٤অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন। وَلَا يَخَافُ عُقْبَٰهَا ١٥আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস