সূরা আল-লাইল: আরবি পাঠ ও অডিও

সূরা আল-লাইল: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আল-লাইল (রাত) পড়ো: ২১ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আল-লাইল.
سورة الليل
আল-লাইল · রাত
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ ١শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢শপথ দিনের, যখন সে আলোকিত হয় وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٣এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ ٤নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ ٥অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়, وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ ٦এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ ٧আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ ٨আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ ٩এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ ١٠আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ ١٢আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ ١٣আর আমি মালিক ইহকালের ও পরকালের। فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ ١٤অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى ١٥এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى ١٧এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে, ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ ١٩এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ ٢٠তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। وَلَسَوْفَ يَرْضَىٰ ٢١সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস