মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আন-নাবা: আরবি পাঠ ও অডিও

সূরা আন-নাবা: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আন-নাবা: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আন-নাবা: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আন-নাবা (মহাসংবাদ) পড়ো: ৪০ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

Salam, I'm Ibrahim. Here is Surah আন-নাবা.

سورة النبإ

আন-নাবা · মহাসংবাদ

  • 40 আয়াত
  • মক্কী
  • পারা 30

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

عَمَّ يَتَسَآءَلُونَ ۝١তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ ۝٢মহা সংবাদ সম্পর্কে, ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ۝٣যে সম্পর্কে তারা মতানৈক্য করে। كَلَّا سَيَعْلَمُونَ ۝٤না, সত্ত্বরই তারা জানতে পারবে, ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ ۝٥অতঃপর না, সত্বর তারা জানতে পারবে। أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًا ۝٦আমি কি করিনি ভূমিকে বিছানা وَٱلْجِبَالَ أَوْتَادًا ۝٧এবং পর্বতমালাকে পেরেক? وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا ۝٨আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۝٩তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا ۝١٠রাত্রিকে করেছি আবরণ। وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا ۝١١দিনকে করেছি জীবিকা অর্জনের সময়, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۝١٢নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ। وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا ۝١٣এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا ۝١٤আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا ۝١٥যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ। وَجَنَّٰتٍ أَلْفَافًا ۝١٦ও পাতাঘন উদ্যান। إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًا ۝١٧নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে। يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ۝١٨যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا ۝١٩আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে। وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۝٢٠এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۝٢١নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, لِّلطَّٰغِينَ مَـَٔابًا ۝٢٢সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে। لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا ۝٢٣তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ۝٢٤তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না; إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ۝٢٥কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে। جَزَآءً وِفَاقًا ۝٢٦পরিপূর্ণ প্রতিফল হিসেবে। إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا ۝٢٧নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না। وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًا ۝٢٨এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত। وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًا ۝٢٩আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি। فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا ۝٣٠অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব। إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ۝٣١পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য। حَدَآئِقَ وَأَعْنَٰبًا ۝٣٢উদ্যান, আঙ্গুর, وَكَوَاعِبَ أَتْرَابًا ۝٣٣সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী। وَكَأْسًا دِهَاقًا ۝٣٤এবং পূর্ণ পানপাত্র। لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا ۝٣٥তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না। جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۝٣٦এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান, رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا ۝٣٧যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না। يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا ۝٣٨যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে। ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ۝٣٩এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক। إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا ۝٤٠আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার