মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আন-নাযিয়াত: আরবি পাঠ ও অডিও

সূরা আন-নাযিয়াত: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আন-নাযিয়াত: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আন-নাযিয়াত: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আন-নাযিয়াত (যারা টেনে বের করে) পড়ো: ৪৬ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

Salam, I'm Ibrahim. Here is Surah আন-নাযিআত.

سورة النازعات

আন-নাযিআত · যারা টেনে বের করে

  • 46 আয়াত
  • মক্কী
  • পারা 30

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا ۝١শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا ۝٢শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا ۝٣শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে, فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا ۝٤শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا ۝٥শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে। يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ۝٦যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী, تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ۝٧অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী; قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ ۝٨সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে। أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ ۝٩তাদের দৃষ্টি নত হবে। يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ۝١٠তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই- أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً ۝١١গলিত অস্থি হয়ে যাওয়ার পরও? قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۝١٢তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে! فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ ۝١٣অতএব, এটা তো কেবল এক মহা-নাদ, فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ۝١٤তখনই তারা ময়দানে আবির্ভূত হবে। هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ۝١٥মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি? إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ۝١٦যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন, ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ۝١٧ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে। فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ۝١٨অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ۝١٩আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর। فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ ۝٢٠অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল। فَكَذَّبَ وَعَصَىٰ ۝٢١কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ۝٢٢অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। فَحَشَرَ فَنَادَىٰ ۝٢٣সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল, فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ۝٢٤এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা। فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ۝٢٥অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ ۝٢٦যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে। ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا ۝٢٧তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ۝٢٨তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ۝٢٩তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন। وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ۝٣٠পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ۝٣١তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন, وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ۝٣٢পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ۝٣٣তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে। فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ۝٣٤অতঃপর যখন মহাসংকট এসে যাবে। يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ ۝٣٥অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ۝٣٦এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে, فَأَمَّا مَن طَغَىٰ ۝٣٧তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে; وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ۝٣٨এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ۝٣٩তার ঠিকানা হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ۝٤٠পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ۝٤١তার ঠিকানা হবে জান্নাত। يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ۝٤٢তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ۝٤٣এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ۝٤٤এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ۝٤٥যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ۝٤٦যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার