সূরা আবাসা: আরবি পাঠ ও অডিও

সূরা আবাসা: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আবাসা (ভ্রুকুটি করল) পড়ো: ৪২ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আবাসা.
سورة عبس
আবাসা · ভ্রু কুঞ্চিত করল
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ ١তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ ٢কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ ٤অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ ٥পরন্তু যে বেপরোয়া, فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦আপনি তার চিন্তায় মশগুল। وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ٧সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ ٨যে আপনার কাছে দৌড়ে আসলো وَهُوَ يَخْشَىٰ ٩এমতাবস্থায় যে, সে ভয় করে, فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ١٠আপনি তাকে অবজ্ঞা করলেন। كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ ١١কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী। فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে। فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ ١٣এটা লিখিত আছে সম্মানিত, مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ ١٤উচ্চ পবিত্র পত্রসমূহে, بِأَيْدِى سَفَرَةٍ ١٥লিপিকারের হস্তে, كِرَامٍۭ بَرَرَةٍ ١٦যারা মহৎ, পূত চরিত্র। قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ ١٧মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ ١٨তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠অতঃপর তার পথ সহজ করেছেন, ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ ٢١অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ ٢٣সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি। فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا ٢٥আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا ٢٦এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا ٢٧অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, وَعِنَبًا وَقَضْبًا ٢٨আঙ্গুর, শাক-সব্জি, وَزَيْتُونًا وَنَخْلًا ٢٩যয়তুন, খর্জূর, وَحَدَآئِقَ غُلْبًا ٣٠ঘন উদ্যান, وَفَٰكِهَةً وَأَبًّا ٣١ফল এবং ঘাস مَّتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ٣٢তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে। فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ ٣٤সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥তার মাতা, তার পিতা, وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ٣٧সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ٣٨অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল, ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ٣٩সহাস্য ও প্রফুল্ল। وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ٤٠এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত। تَرْهَقُهَا قَتَرَةٌ ٤١তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ ٤٢তারাই কাফের পাপিষ্ঠের দল।
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস