মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আত-তারিক: আরবি পাঠ ও অডিও

সূরা আত-তারিক: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আত-তারিক: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আত-তারিক: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আত-তারিক (রাতে আগমনকারী) পড়ো: ১৭ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

Salam, I'm Ibrahim. Here is Surah আত-তারিক.

سورة الطارق

আত-তারিক · রাতের আগন্তুক

  • 17 আয়াত
  • মক্কী
  • পারা 30

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ۝١শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ۝٢আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ۝٣সেটা এক উজ্জ্বল নক্ষত্র। إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ۝٤প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ ۝٥অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ ۝٦সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ۝٧এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ ۝٨নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ۝٩যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে, فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ ۝١٠সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ۝١١শপথ চক্রশীল আকাশের وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ۝١٢এবং বিদারনশীল পৃথিবীর إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ ۝١٣নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা। وَمَا هُوَ بِٱلْهَزْلِ ۝١٤এবং এটা উপহাস নয়। إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ۝١٥তারা ভীষণ চক্রান্ত করে, وَأَكِيدُ كَيْدًا ۝١٦আর আমিও কৌশল করি। فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ۝١٧অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার