মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আল-ইনশিকাক: আরবি পাঠ ও অডিও

সূরা আল-ইনশিকাক: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আল-ইনশিকাক: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আল-ইনশিকাক: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আল-ইনশিকাক (ফেটে যাওয়া) পড়ো: ২৫ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

সালাম, আমি ইবরাহিম। এটি সূরা আল-ইনশিকাক।

سورة الإنشقاق

আল-ইনশিকাক · ফেটে যাওয়া

  • 25 আয়াত
  • মক্কী
  • পারা 30

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ۝١যখন আকাশ বিদীর্ণ হবে, وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۝٢ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ۝٣এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ۝٤এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে। وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۝٥এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَٰقِيهِ ۝٦হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ۝٧যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ۝٨তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا ۝٩এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ۝١٠এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে, فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا ۝١١সে মৃত্যুকে আহবান করবে, وَيَصْلَىٰ سَعِيرًا ۝١٢এবং জাহান্নামে প্রবেশ করবে। إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ۝١٣সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল। إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ۝١٤সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না। بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا ۝١٥কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন। فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ۝١٦আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ۝١٧এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ۝١٨এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে, لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ۝١٩নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে। فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ۝٢٠অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না? وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ۝٢١যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না। بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ۝٢٢বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ۝٢٣তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ۝٢٤অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ۝٢٥কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার