মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আল-ওয়াকিয়া: আরবি পাঠ ও অডিও

সূরা আল-ওয়াকিয়া: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আল-ওয়াকিয়া: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আল-ওয়াকিয়া: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আল-ওয়াকিয়া (অনিবার্য ঘটনা) পড়ো: ৯৬ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

Salam, I'm Ibrahim. Here is Surah আল-ওয়াকিয়া.

سورة الواقعة

আল-ওয়াকিয়া · মহাঘটনা

  • 96 আয়াত
  • মক্কী
  • পারা 27

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ۝١যখন কিয়ামতের ঘটনা ঘটবে, لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۝٢যার বাস্তবতায় কোন সংশয় নেই। خَافِضَةٌ رَّافِعَةٌ ۝٣এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে। إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا ۝٤যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী। وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا ۝٥এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا ۝٦অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَٰثَةً ۝٧এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে। فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ۝٨যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা। وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ۝٩এবং যারা বামদিকে, কত হতভাগা তারা। وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ۝١٠অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ۝١١তারাই নৈকট্যশীল, فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ ۝١٢অবদানের উদ্যানসমূহে, ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ۝١٣তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ۝١٤এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে। عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ ۝١٥স্বর্ণ খচিত সিংহাসন। مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ ۝١٦তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ ۝١٧তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা। بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ ۝١٨পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ۝١٩যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না। وَفَٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ۝٢٠আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে, وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ۝٢١এবং রুচিমত পাখীর মাংস নিয়ে। وَحُورٌ عِينٌ ۝٢٢তথায় থাকবে আনতনয়না হুরগণ, كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ۝٢٣আবরণে রক্ষিত মোতির ন্যায়, جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ۝٢٤তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ। لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ۝٢٥তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না। إِلَّا قِيلًا سَلَٰمًا سَلَٰمًا ۝٢٦কিন্তু শুনবে সালাম আর সালাম। وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ ۝٢٧যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান। فِى سِدْرٍ مَّخْضُودٍ ۝٢٨তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে। وَطَلْحٍ مَّنضُودٍ ۝٢٩এবং কাঁদি কাঁদি কলায়, وَظِلٍّ مَّمْدُودٍ ۝٣٠এবং দীর্ঘ ছায়ায়। وَمَآءٍ مَّسْكُوبٍ ۝٣١এবং প্রবাহিত পানিতে, وَفَٰكِهَةٍ كَثِيرَةٍ ۝٣٢ও প্রচুর ফল-মূলে, لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ۝٣٣যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়, وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ۝٣٤আর থাকবে সমুন্নত শয্যায়। إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءً ۝٣٥আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি। فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا ۝٣٦অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী। عُرُبًا أَتْرَابًا ۝٣٧কামিনী, সমবয়স্কা। لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ ۝٣٨ডান দিকের লোকদের জন্যে। ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ۝٣٩তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ۝٤٠এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ ۝٤١বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা। فِى سَمُومٍ وَحَمِيمٍ ۝٤٢তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে, وَظِلٍّ مِّن يَحْمُومٍ ۝٤٣এবং ধুম্রকুঞ্জের ছায়ায়। لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ۝٤٤যা শীতল নয় এবং আরামদায়কও নয়। إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ۝٤٥তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ۝٤٦তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত। وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ۝٤٧তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ۝٤٨এবং আমাদের পূর্বপুরুষগণও! قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ ۝٤٩বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ, لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ ۝٥٠সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ۝٥١অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ। لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ۝٥٢তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে, فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ۝٥٣অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ۝٥٤অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ۝٥٥পান করবে পিপাসিত উটের ন্যায়। هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ۝٥٦কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ۝٥٧আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না। أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ۝٥٨তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে। ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ ۝٥٩তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ۝٦٠আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ۝٦١এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না। وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ۝٦٢তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন? أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ۝٦٣তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ۝٦٤তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ? لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ۝٦٥আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট। إِنَّا لَمُغْرَمُونَ ۝٦٦বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম; بَلْ نَحْنُ مَحْرُومُونَ ۝٦٧বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম। أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ۝٦٨তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ۝٦٩তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি? لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ۝٧٠আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না? أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ۝٧١তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ۝٧٢তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ? نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةً وَمَتَٰعًا لِّلْمُقْوِينَ ۝٧٣আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী। فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ۝٧٤অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। ۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ۝٧٥অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি, وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ۝٧٦নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে। إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ ۝٧٧নিশ্চয় এটা সম্মানিত কোরআন, فِى كِتَٰبٍ مَّكْنُونٍ ۝٧٨যা আছে এক গোপন কিতাবে, لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ۝٧٩যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ۝٨٠এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ۝٨١তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে? وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ۝٨٢এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে? فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ۝٨٣অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়। وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ ۝٨٤এবং তোমরা তাকিয়ে থাক, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ ۝٨٥তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না। فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ۝٨٦যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়, تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ ۝٨٧তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ? فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ۝٨٨যদি সে নৈকট্যশীলদের একজন হয়; فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ۝٨٩তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান। وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ۝٩٠আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়, فَسَلَٰمٌ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ۝٩١তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম। وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ۝٩٢আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়, فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ ۝٩٣তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। وَتَصْلِيَةُ جَحِيمٍ ۝٩٤এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ۝٩٥এটা ধ্রুব সত্য। فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ۝٩٦অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার