সূরা আল-কালাম: আরবি পাঠ ও অডিও

সূরা আল-কালাম: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আল-কালাম (কলম) পড়ো: ৫২ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আল-কলম.
سورة القلم
আল-কলম · কলম
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ١নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে, مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ ٢আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ ٣আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ ٤আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ٥সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে। بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ ٦কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত। إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ ٧আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত। فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ ٨অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ٩তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে। وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ١٠যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ ١١যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে। مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ١٢যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ, عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ١٣কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত; أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ١٤এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ١٥তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা। سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ ١٦আমি তার নাসিকা দাগিয়ে দিব। إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ ١٧আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে, وَلَا يَسْتَثْنُونَ ١٨ইনশাআল্লাহ না বলে। فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ ١٩অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল। فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ ٢٠ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম। فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ ٢١সকালে তারা একে অপরকে ডেকে বলল, أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ ٢٢তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল। فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ ٢٣অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে, أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ ٢٤অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে। وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَٰدِرِينَ ٢٥তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল। فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ ٢٦অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি। بَلْ نَحْنُ مَحْرُومُونَ ٢٧বরং আমরা তো কপালপোড়া, قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ ٢٨তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন? قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ٢٩তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম। فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَٰوَمُونَ ٣٠অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল। قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ٣١তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী। عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ٣٢সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী। كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٣٣শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত! إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ ٣٤মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত। أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ ٣٥আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ٣٦তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? أَمْ لَكُمْ كِتَٰبٌ فِيهِ تَدْرُسُونَ ٣٧তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর। إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ٣٨তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও? أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ ٣٩না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে? سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ٤٠আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল? أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَ ٤١না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ ٤٢গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ ٤٣তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত। فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ٤٤অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না। وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ ٤٥আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত। أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ ٤٦আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে? أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ ٤٧না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে। فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ ٤٨আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌ ٤٩যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত। فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ٥٠অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন। وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌ ٥١কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল। وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ ٥٢অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস