সূরা আল-কিয়ামাহ: আরবি পাঠ ও অডিও

সূরা আল-কিয়ামাহ: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আল-কিয়ামাহ (পুনরুত্থান) পড়ো: ৪০ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আল-কিয়ামাহ.
سورة القيامة
আল-কিয়ামাহ · পুনরুত্থান
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ ١আমি শপথ করি কেয়ামত দিবসের, وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ ٢আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ ٣মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ ٤পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ ٥বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ ٦সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে? فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ ٧যখন দৃষ্টি চমকে যাবে, وَخَسَفَ ٱلْقَمَرُ ٨চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ٩এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে- يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ ١٠সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ? كَلَّا لَا وَزَرَ ١١না কোথাও আশ্রয়স্থল নেই। إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ ١٢আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে। يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ١٣সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ ١٤বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান। وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ ١٥যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ ١٦তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ ١٧এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ ١٨অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ ١٩এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ ٢٠কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ ٢١এবং পরকালকে উপেক্ষা কর। وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ ٢٢সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে। إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ ٢٣তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ ٢٤আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে। تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ ٢٥তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে। كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ ٢٦কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে। وَقِيلَ مَنْ ۜ رَاقٍ ٢٧এবং বলা হবে, কে ঝাড়বে وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ ٢٨এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে। وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ٢٩এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ ٣٠সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে। فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣١সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি; وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ٣٢পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ ٣٣অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে। أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ٣٤তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ ٣٥অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ। أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى ٣٦মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ ٣٧সে কি স্খলিত বীর্য ছিল না? ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ ٣٨অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٣٩অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ ٤٠তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস