সূরা আল-মাআরিজ: আরবি পাঠ ও অডিও

সূরা আল-মাআরিজ: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আল-মাআরিজ (ওঠার সিঁড়িসমূহ) পড়ো: ৪৪ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
সালাম, আমি ইবরাহিম। এটি সূরা আল-মাআরিজ।
سورة المعارج
আল-মাআরিজ · ঊর্ধ্বারোহণের সোপান
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ ١একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত- لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ ٢কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই। مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ ٣তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী। تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ٤ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর। فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا ٥অতএব, আপনি উত্তম সবর করুন। إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا ٦তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে, وَنَرَىٰهُ قَرِيبًا ٧আর আমি একে আসন্ন দেখছি। يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ ٨সেদিন আকাশ হবে গলিত তামার মত। وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٩এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত, وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا ١٠বন্ধু বন্ধুর খবর নিবে না। يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ ١١যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে, وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ١٢তার স্ত্রীকে, তার ভ্রাতাকে, وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ ١٣তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত। وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ ١٤এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ ١٥কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি। نَزَّاعَةً لِّلشَّوَىٰ ١٦যা চামড়া তুলে দিবে। تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ ١٧সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল। وَجَمَعَ فَأَوْعَىٰٓ ١٨সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল। ۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ١٩মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে। إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا ٢٠যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে। وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا ٢١আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়। إِلَّا ٱلْمُصَلِّينَ ٢٢তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী। ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ ٢٣যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে। وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ ٢٤এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ ٢٥যাঞ্ছাকারী ও বঞ্চিতের وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ ٢٦এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে। وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ ٢٧এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত। إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ ٢٨নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না। وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ ٢٩এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ٣٠কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ ٣١অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী। وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ ٣٢এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ ٣٣এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ ٣٤এবং যারা তাদের নামাযে যত্নবান, أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍ مُّكْرَمُونَ ٣٥তারাই জান্নাতে সম্মানিত হবে। فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ ٣٦অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে। عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ٣٧ডান ও বামদিক থেকে দলে দলে। أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ ٣٨তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে? كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَ ٣٩কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে। فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ ٤٠আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম! عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ٤١তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়। فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ ٤٢অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে। يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ ٤٣সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ ٤٤তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস