সূরা আন-নাবা: আরবি পাঠ ও অডিও

সূরা আন-নাবা: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আন-নাবা (মহাসংবাদ) পড়ো: ৪০ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আন-নাবা.
سورة النبإ
আন-নাবা · মহাসংবাদ
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ ١তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ ٢মহা সংবাদ সম্পর্কে, ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ٣যে সম্পর্কে তারা মতানৈক্য করে। كَلَّا سَيَعْلَمُونَ ٤না, সত্ত্বরই তারা জানতে পারবে, ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ ٥অতঃপর না, সত্বর তারা জানতে পারবে। أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًا ٦আমি কি করিনি ভূমিকে বিছানা وَٱلْجِبَالَ أَوْتَادًا ٧এবং পর্বতমালাকে পেরেক? وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا ٨আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ٩তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا ١٠রাত্রিকে করেছি আবরণ। وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا ١١দিনকে করেছি জীবিকা অর্জনের সময়, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ١٢নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ। وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا ١٣এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا ١٤আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا ١٥যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ। وَجَنَّٰتٍ أَلْفَافًا ١٦ও পাতাঘন উদ্যান। إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًا ١٧নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে। يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ١٨যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا ١٩আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে। وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ٢٠এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ٢١নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, لِّلطَّٰغِينَ مَـَٔابًا ٢٢সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে। لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا ٢٣তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ٢٤তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না; إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ٢٥কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে। جَزَآءً وِفَاقًا ٢٦পরিপূর্ণ প্রতিফল হিসেবে। إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا ٢٧নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না। وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًا ٢٨এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত। وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًا ٢٩আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি। فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا ٣٠অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব। إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ٣١পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য। حَدَآئِقَ وَأَعْنَٰبًا ٣٢উদ্যান, আঙ্গুর, وَكَوَاعِبَ أَتْرَابًا ٣٣সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী। وَكَأْسًا دِهَاقًا ٣٤এবং পূর্ণ পানপাত্র। لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا ٣٥তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না। جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا ٣٦এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান, رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا ٣٧যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না। يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا ٣٨যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে। ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ٣٩এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক। إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا ٤٠আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস