সূরা আন-নাযিয়াত: আরবি পাঠ ও অডিও

সূরা আন-নাযিয়াত: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আন-নাযিয়াত (যারা টেনে বের করে) পড়ো: ৪৬ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আন-নাযিআত.
سورة النازعات
আন-নাযিআত · যারা টেনে বের করে
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا ١শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا ٢শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا ٣শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে, فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا ٤শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا ٥শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে। يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ٦যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী, تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ٧অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী; قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ ٨সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে। أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ ٩তাদের দৃষ্টি নত হবে। يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ١٠তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই- أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً ١١গলিত অস্থি হয়ে যাওয়ার পরও? قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ١٢তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে! فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ ١٣অতএব, এটা তো কেবল এক মহা-নাদ, فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤তখনই তারা ময়দানে আবির্ভূত হবে। هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি? إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ١٦যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন, ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ١٧ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে। فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ١٨অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ١٩আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর। فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ ٢٠অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল। فَكَذَّبَ وَعَصَىٰ ٢١কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ٢٢অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। فَحَشَرَ فَنَادَىٰ ٢٣সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল, فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ٢٤এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা। فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ٢٥অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ ٢٦যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে। ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا ٢٧তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ٢٨তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ٢٩তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন। وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ٣٠পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ٣١তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন, وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ٣٢পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ٣٣তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে। فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ٣٤অতঃপর যখন মহাসংকট এসে যাবে। يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ ٣٥অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে, فَأَمَّا مَن طَغَىٰ ٣٧তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে; وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ٣٨এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ٣٩তার ঠিকানা হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ٤٠পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ٤١তার ঠিকানা হবে জান্নাত। يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ٤٢তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ٤٣এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ٤٤এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ٤٥যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ٤٦যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস