মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আল-মাআরিজ: আরবি পাঠ ও অডিও

সূরা আল-মাআরিজ: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আল-মাআরিজ: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আল-মাআরিজ: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আল-মাআরিজ (ওঠার সিঁড়িসমূহ) পড়ো: ৪৪ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

সালাম, আমি ইবরাহিম। এটি সূরা আল-মাআরিজ।

سورة المعارج

আল-মাআরিজ · ঊর্ধ্বারোহণের সোপান

  • 44 আয়াত
  • মক্কী
  • পারা 29

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ ۝١একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত- لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ ۝٢কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই। مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ ۝٣তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী। تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ۝٤ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর। فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا ۝٥অতএব, আপনি উত্তম সবর করুন। إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا ۝٦তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে, وَنَرَىٰهُ قَرِيبًا ۝٧আর আমি একে আসন্ন দেখছি। يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ ۝٨সেদিন আকাশ হবে গলিত তামার মত। وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ۝٩এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত, وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا ۝١٠বন্ধু বন্ধুর খবর নিবে না। يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ ۝١١যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে, وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ۝١٢তার স্ত্রীকে, তার ভ্রাতাকে, وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ ۝١٣তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত। وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ ۝١٤এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ ۝١٥কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি। نَزَّاعَةً لِّلشَّوَىٰ ۝١٦যা চামড়া তুলে দিবে। تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ ۝١٧সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল। وَجَمَعَ فَأَوْعَىٰٓ ۝١٨সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল। ۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ۝١٩মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে। إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا ۝٢٠যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে। وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا ۝٢١আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়। إِلَّا ٱلْمُصَلِّينَ ۝٢٢তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী। ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ ۝٢٣যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে। وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ ۝٢٤এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ ۝٢٥যাঞ্ছাকারী ও বঞ্চিতের وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ ۝٢٦এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে। وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ ۝٢٧এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত। إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ ۝٢٨নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না। وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ ۝٢٩এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ۝٣٠কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ ۝٣١অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী। وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ ۝٣٢এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ ۝٣٣এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ ۝٣٤এবং যারা তাদের নামাযে যত্নবান, أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍ مُّكْرَمُونَ ۝٣٥তারাই জান্নাতে সম্মানিত হবে। فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ ۝٣٦অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে। عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ۝٣٧ডান ও বামদিক থেকে দলে দলে। أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ ۝٣٨তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে? كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَ ۝٣٩কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে। فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ ۝٤٠আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম! عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ۝٤١তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়। فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ ۝٤٢অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে। يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ ۝٤٣সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ ۝٤٤তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার