সূরা আল-মুতাফফিফিন: আরবি পাঠ ও অডিও

সূরা আল-মুতাফফিফিন: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো
আরবিতে সূরা আল-মুতাফফিফিন (মাপে কম দানকারীরা) পড়ো: ৩৬ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.
Salam, I'm Ibrahim. Here is Surah আল-মুতাফফিফীন.
سورة المطففين
আল-মুতাফফিফীন · প্রতারকগণ
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)
যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ١যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ, ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ ٢যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ٣এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ٤তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে। لِيَوْمٍ عَظِيمٍ ٥সেই মহাদিবসে, يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ ٦যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ ٧এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে। وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ ٨আপনি জানেন, সিজ্জীন কি? كِتَٰبٌ مَّرْقُومٌ ٩এটা লিপিবদ্ধ খাতা। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٠সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের, ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ ١١যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ١٢প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে। إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ١٣তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা। كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ ١٤কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ ١٥কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে। ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ ١٦অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে। كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ ١٨কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে। وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩আপনি জানেন ইল্লিয়্যীন কি? كِتَٰبٌ مَّرْقُومٌ ٢٠এটা লিপিবদ্ধ খাতা। يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ ٢١আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ٢٢নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে, عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣সিংহাসনে বসে অবলোকন করবে। تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ ٢٤আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ ٢٥তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। خِتَٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ ٢٦তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ ٢٧তার মিশ্রণ হবে তসনীমের পানি। عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ ٢٨এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ ٢٩যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ ٣٠এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ ٣١তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত। وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ ٣٣অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি। فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ ٣٤আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে। عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে, هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ ٣٦কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস