মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আল-হাক্কা: আরবি পাঠ ও অডিও

সূরা আল-হাক্কা: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আল-হাক্কা: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আল-হাক্কা: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আল-হাক্কা (অবশ্যম্ভাবী বাস্তবতা) পড়ো: ৫২ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

Salam, I'm Ibrahim. Here is Surah আল-হাক্কাহ.

سورة الحاقة

আল-হাক্কাহ · অবশ্যম্ভাবী ঘটনা

  • 52 আয়াত
  • মক্কী
  • পারা 29

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

ٱلْحَآقَّةُ ۝١সুনিশ্চিত বিষয়। مَا ٱلْحَآقَّةُ ۝٢সুনিশ্চিত বিষয় কি? وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ ۝٣আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি? كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ ۝٤আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ ۝٥অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা। وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ۝٦এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ, سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ ۝٧যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ ۝٨আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি? وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ ۝٩ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً ۝١٠তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন। إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ ۝١١যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ ۝١٢যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ ۝١٣যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً ۝١٤এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে, فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ۝١٥সেদিন কেয়ামত সংঘটিত হবে। وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ ۝١٦সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَٰنِيَةٌ ۝١٧এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে। يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ ۝١٨সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না। فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ ۝١٩অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ। إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ ۝٢٠আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ ۝٢١অতঃপর সে সুখী জীবন-যাপন করবে, فِى جَنَّةٍ عَالِيَةٍ ۝٢٢সুউচ্চ জান্নাতে। قُطُوفُهَا دَانِيَةٌ ۝٢٣তার ফলসমূহ অবনমিত থাকবে। كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ ۝٢٤বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে। وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ ۝٢٥যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো। وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ۝٢٦আমি যদি না জানতাম আমার হিসাব! يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ ۝٢٧হায়, আমার মৃত্যুই যদি শেষ হত। مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ ۝٢٨আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না। هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ ۝٢٩আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। خُذُوهُ فَغُلُّوهُ ۝٣٠ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও, ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ ۝٣١অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ ۝٣٢অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে। إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ ۝٣٣নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ۝٣٤এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না। فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌ ۝٣٥অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই। وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ۝٣٦এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ ۝٣٧গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ ۝٣٨তোমরা যা দেখ, আমি তার শপথ করছি। وَمَا لَا تُبْصِرُونَ ۝٣٩এবং যা তোমরা দেখ না, তার- إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ۝٤٠নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ ۝٤١এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ ۝٤٢এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর। تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ۝٤٣এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ ۝٤٤সে যদি আমার নামে কোন কথা রচনা করত, لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ ۝٤٥তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ ۝٤٦অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ ۝٤٧তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ ۝٤٨এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ۝٤٩আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ ۝٥٠নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ। وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ ۝٥١নিশ্চয় এটা নিশ্চিত সত্য। فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ۝٥٢অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার