মূল বিষয়বস্তুতে যাও
Français | Coran Alim العربية | Coran Alim English | Coran Alim Bahasa Indonesia | Coran Alim اردو | Coran Alim বাংলা | Coran Alim Türkçe | Coran Alim

সূরা আল-বুরুজ: আরবি পাঠ ও অডিও

সূরা আল-বুরুজ: আরবি পাঠ ও অডিও : আরবিতে কুরআন তিলাওয়াত, প্রকৃত কারীদের অডিও ও ইবরাহিমের নির্দেশনায় | Coran Alim
ইবরাহিম, তোমার গাইড: সূরা আল-বুরুজ: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো | Coran Alim

সূরা আল-বুরুজ: আরবি পাঠ ও অডিও: মূল বিষয়গুলো

আরবিতে সূরা আল-বুরুজ (নক্ষত্রপুঞ্জ) পড়ো: ২২ আয়াত, পাঁচজন তিলাওয়াতকারীর সঙ্গে আয়াত ধরে ধরে শোনো, পুনরাবৃত্তি করো ও গতি ঠিক করো। আরও জানতে দেখো Muslim Alim.

সালাম, আমি ইবরাহিম। এটি সূরা আল-বুরুজ।

سورة البروج

আল-বুরুজ · নক্ষত্রপুঞ্জ

  • 22 আয়াত
  • মক্কী
  • পারা 30

অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (via Tanzil)

যেকোনো আয়াতে ট্যাপ করো, সেখান থেকে শোনা শুরু হবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ۝١শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের, وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ۝٢এবং প্রতিশ্রুত দিবসের, وَشَاهِدٍ وَمَشْهُودٍ ۝٣এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয় قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ ۝٤অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ, ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ۝٥অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা; إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ۝٦যখন তারা তার কিনারায় বসেছিল। وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌ ۝٧এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল। وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ۝٨তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ ۝٩যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু। إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ۝١٠যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা, إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ۝١١যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য। إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ۝١٢নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ۝١٣তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ۝١٤তিনি ক্ষমাশীল, প্রেমময়; ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ۝١٥মহান আরশের অধিকারী। فَعَّالٌ لِّمَا يُرِيدُ ۝١٦তিনি যা চান, তাই করেন। هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ۝١٧আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি? فِرْعَوْنَ وَثَمُودَ ۝١٨ফেরাউনের এবং সামুদের? بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ ۝١٩বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে। وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ۝٢٠আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ ۝٢١বরং এটা মহান কোরআন, فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ ۝٢٢লওহে মাহফুযে লিপিবদ্ধ।

আরবি লেখা: Tanzil প্রকল্প (উসমানি লিপি)। উৎস

আমাদের অংশীদার সাইট, অ্যাপ ও সফটওয়্যার